আইন ও অপরাধ

অনলাইনে গ্রাহকদের সঙ্গে প্রতারণা, গ্রেপ্তার ৭

জ্যেষ্ঠ প্রতিবেদক : অনলাইনে পণ্য বিক্রয় সেবা দেওয়ার নামে গ্রাহকদের সঙ্গে অভিনব প্রতারণা করছে এক শ্রেণির প্রতারক। এই প্রতারক চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, বুধবার দিবাগত রাতে রাজধানীর দারুস সালাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অনলাইনে পণ্য বিক্রয়ের নামে অভিনব কৌশলে প্রতারণা চালিয়ে আসছিলো তারা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অনেক গ্রাহকই অভিযোগ করেছেন।

রাইজিংবিডি/ঢাকা/২৩ এপ্রিল ২০১৯/মাকসুদ/ইভা