খেলাধুলা

নিউজিল্যান্ডকে ৪২২ রানের টার্গেট দিল ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া ডেস্ক : প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডকে ৪২২ রানের টার্গেট ছুঁড়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ব্রিস্টলে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৪২১ রান তোলে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সেঞ্চুরি করেছেন শেই হোপ। তিনি ৮৬ বল খেলে ৯ চার ও ৪ ছক্কায় ১০১ রান করেন। ৫৪ রান করেছেন এভিন লুইস। আন্দ্রে রাসেল ২৫ বলে ৭ চার ও ৩ ছক্কায় করেন ৫৪ রান। এ ছাড়া জ্যাসন হোল্ডার ৩২ বলে ৪৭, ক্রিস গেইল ২২ বলে ৩৬, কার্লোস ব্রেথওয়েট ১৬ বলে ২৪ রান করেন। তাতে ৪৯.২ ওভারে ৪২১ রানে থামে উইন্ডিজ। বল হাতে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ৯.২ ওভারে ৫০ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছেন। ২টি উইকেট নিয়েছেন ম্যাট হেনরি। রান আউটের খাতে গিয়েছে দুটি উইকেট। রাইজিংবিডি/ঢাকা/২৮ মে ২০১৯/আমিনুল