সারা বাংলা

যশোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোডাউন কর্মচারি নিহত

যশোর প্রতিনিধি: যশোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইজিবাইক চার্জার গোডাউনের এক কর্মচারির মৃত্যু হয়েছে। নিহত কর্মচারির নাম আলম হোসেন। সে ওই এলাকারই সেলিম মোল্যার ছেলে। আজ বৃহস্পতিবার দুপুরে যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক আব্দুর রশীদ তাকে মৃত ঘোষণা করেন। আলম হোসেনের শ্যালক সাদ্দাম হোসেন জানান, আলম হোসেন বাড়ান্দী পাড়া বৌ বাজার এলাকার একটি ইজিবাইক চার্জার গোডাউনের কর্মচারি। ওই গোডাউনের চার্জার প্লাগ খুলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয় লোকজন উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যশোর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এস আই) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। রাইজিংবিডি/ যশোর/৩০ মে ২০১৯/বি এম ফারুক/টিপু