জাতীয়

বাঁচানো গেলো না নরসিংদীর ফুলনকেও

নিজস্ব প্রতিবেদক: বাঁচানো গেলো না অগ্নিদগ্ধ কলেজছাত্রী ফুলন রানী বর্মনকেও।

১৩ দিন আগে ফুলনের গায়ে কেরোসিন দিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। চিকিৎসাধীন অবস্থায় আজ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি মারা যান।

বুধবার ভোর ৬টার দিকে ঢামেকের বার্ন ইউনিটে তিনি মারা যান। আগুনে তার শরীরের ১৫ শতাংশ পুড়ে গিয়েছিলো। 

ফুলন রানীর বাড়ি নরসিংদীর বীরপুরে। তার বাবার নাম যোগেন্দ্র বর্মন। ফুলন নরসিংদী উদয়ন কলেজের শিক্ষার্থী ছিলেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া ফুলন রানীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

গত ১৩ জুন রাত ৯টায় বাড়ির পাশে ফ্রেক্সিলোডের দোকানে গেলে দুজন দুর্বৃত্ত গায়ে কেরসিন দিয়ে আগুন ধরিয়ে দেয়। ওই দিন রাতে ঢামেকে আনা হয় তাকে।

এ ঘটনায় ওই দুজন আটক আছে বলে ঢামেক মেডিক্যাল ক্যাম্প থেকে জানানো হয়েছে। রাইজিংবিডি/ঢাকা/২৬ জুন ২০১৯/নূর/ইভা