বিনোদন ডেস্ক: এর আগে চট্টগ্রামের হ্যামার স্ট্রেংথ জিমের আজীবন সদস্যপদ নিয়েছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, চিত্রনায়ক ফেরদৌসসহ বেশ কজন তারকা। এবার সদস্যপদ নিলেন চিত্রনায়ক আরিফিন শুভ।
গতকাল রাতে চট্টগ্রামের দুই নম্বর গেটস্থ হ্যামার স্ট্রেংথ জিমে উপস্থিত হয়ে জিমের নির্ধারিত সদস্য ফরম পূরণ করেন আরিফিন শুভ। এ সময় উপস্থিত ছিলেন হ্যামার স্ট্রেংথ জিম অ্যান্ড ফিটনেস সেন্টারের চেয়ারম্যান সৈয়দ রুম্মান আহাম্মেদ, পরিচালক আবুল মনসুর, গেনিন আহাম্মেদ, অভিনেতা চাষি, এফ. এস. নাঈম, মিশু সাব্বিরসহ অনেকে।
এ প্রসঙ্গে সৈয়দ রুম্মান আহাম্মেদ জানান, বন্দরনগরী চট্টগ্রামের সবচেয়ে বৃহৎ এবং বিশ্বমানের সর্বাধুনিক ফিটনেস সেন্টার হ্যামার স্ট্রেংথ। এর আগে মাশরাফি বিন মর্তুজা, ফেরদৌসসহ বেশ কজন তারকা সদস্যপদ নিয়েছেন। এবার আরিফিন শুভ এই সদস্যপদ গ্রহণ করলেন। তিনি যখনই চট্টগ্রামে আসবেন তখনই হ্যামার স্ট্রেংথ জিমের যাবতীয় সার্ভিস গ্রহণ করতে পারবেন।
রাইজিংবিডি/ঢাকা/২ জুলাই ২০১৯/শান্ত