জ্যেষ্ঠ প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুর থেকে কিশোর গ্যাংয়ের ২২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা লারা দে ও লেভেল হাই গ্যাংয়ের সদস্য। এদের বিরুদ্ধে মাদক, ছিনতাইসহ বিভিন্ন মামলা রয়েছে।
সোমবার দুপুরে তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) আনিসুর রহমান রাইজিংবিডিকে বলেন, ‘রোববার মোহাম্মদপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ২২ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হবে।’
পুলিশ জানিয়েছে, তারা মাদক বিক্রি ও ছিনতাইসহ একাধিক অপরাধে জড়িত। মোহাম্মদপুর এলাকায় তারা গ্যাং তৈরি করে নানা আইনবিরোধী কাজ করে আসছিল।
গ্রেপ্তারকৃতদের মধ্যে জিসান, হৃদয়, শাকিল, অভিক, ডি কে সানি নাঈম, মানিক ও মীম ইতোমধ্যে নানা অপরাধ করেছে। রাইজিংবিডি/ঢাকা/২৯ জুলাই ২০১৯/মাকসুদ/ইভা