জাতীয়

ডেঙ্গুতে উপ-সচিবের স্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফারজানা হোসেন (৪২) নামে এক নারী ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।

তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের হেলথ ইকোনমিক্স ইউনিটের উপ-পরিচালক (উপ-সচিব) ড. নুরুল আমিনের স্ত্রী।

সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি।

ঢামেক হাসপাতালের পরিচালক ডা. নাসির উদ্দিন গণমাধ্যমকে জানান, ফারজানা আগেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলেন। সোমবার ফারজানাকে হাসপাতালে ভর্তি করা হয়। ফারজানার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে আইসিইউতে নেয়া হয়।

ডেঙ্গু জ্বরে এখন পর্যন্ত ঢামেক হাসপাতালে মারা গেছেন নয়জন। তাদের মধ্যে ছয়জনই নারী। ফারজানা ছাড়া অন্যরা হলেন- ফরিদপুরের রাবেয়া (৫০), আজমপুরের ফাতেমা (৪৩), এলিফ্যান্ট রোডের নাসিমা (৩৩), কামরাঙ্গীরচরের হাফিজা (৬১), ডেমরার রাজু (২০), লালবাগের ফরহাদ (৪৪), রিতা ও লিটন।

 

রাইজিংবিডি/ঢাকা/৩০ জুলাই ২০১৯/নূর/মাকসুদ/ইভা