আইন ও অপরাধ

সংঘবদ্ধ ডাকাত দলের ১৪ সদস্য গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক :  মোহাম্মদপুর এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাত ও ছিনতাই চক্রের ১৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার দুপুরে র‌্যাব-২ থেকে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের থেকে ডাকাতির সরঞ্জামাদি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়।

 

রাইজিংবিডি/৩০ জুলাই ২০১৯/মাকসুদ/হাকিম মাহি