জাতীয়

৩ প্রতিষ্ঠানকে ১৮ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্য দ্রব্য তৈরী ও বিক্রি করায় দুটি বেকারী প্রতিষ্ঠানকে আট লাখ টাকা জরিমানা করেছে র্যা্ব-২ এর ভ্রাম্যমান আদালত।

একই সঙ্গে অনুমোদনহীন প্রসাধনী ও খাদ্যদ্রব্য তৈরী ও বিক্রির দায়ে এক প্রতিষ্ঠানকে ১০লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত হাজারিবাগ থানা এলাকার বছিলায় এ আদালত পরিচালনা করা হয়।  ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন র্যাযব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নিজাম উদ্দিন হাওলাদার।  

র্যা ব-এর    সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মোহাম্মদ সাইফুল মালিক জানান, আদালত আল মদিনা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীতে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে বিভিন্ন খাদ্য দ্রব্য তৈরী, মজুদ ও বিক্রয় করার দায়ে পাঁচ লাখ টাকা, হযরত শাহ জালাল ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীতে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে বিভিন্ন খাদ্য দ্রব্য তৈরী, মজুদ ও বিক্রয় করার দায়ে তিন লাখ এবং ইশান এগ্রোফুড এন্ড বেভারেজকে অনুমোদনহীন প্রসাধনী ও খাদ্যদ্রব্য তৈরী ও বিক্রির করার দায়ে দশ লাখ টাকা জরিমানা করা হয়েছে।   

রাইজিংবিডি/ঢাকা/৩১ জুলাই ২০১৯/নূর/নাসিম