জাতীয়

গুজব ছড়ানো ও সাড়া দেওয়া দুটোই অপরাধ: মুহম্মদ শফিক

নিজস্ব প্রতিবেদক:  গুজব ছড়ানো ও গুজবে সাড়া দেওয়া দুটোই অপরাধ।

জাতীয় সংসদ ভবনের সামনে বুধবার সংসদ বিটে কর্মরত সাংবাদিকদের উদ্যাগে গুজবের বিরুদ্ধে তিন দিনের প্রচারাভিযান  উদ্বোধন কালে  বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) প্রতিষ্ঠাতা সভাপতি ও  জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং সাংসদ মুহম্মদ শফিকুর রহমান একথা বলেন।

সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান সম্রাট সভাপতিত্ব করেন। এ সময় জাতীয় প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক মো. আশরাফ আলী, ডিআরইউ’র সাবেক সাধারণ সম্পাদক শুকুর আলী শুভ, বিপিজেএর যুগ্ম সম্পাদক নিখিল ভদ্র, বিপিজেএর কোষাধ্যক্ষ কাজী সোহাগ, সাংবাদিক নেতা রফিকুল ইসলাম সবুজ, মিজান রহমান, গাজী শাহনেওয়াজ, শাহজাহান মোল্লা,আসাদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

তিনি বলেন, গুজব সৃষ্টিকারীরা সমাজের শত্রু। তাই সকলকে গুজবের বিষয়ে সচেতন থাকতে হবে। কোন কিছু সন্দেহজনক মনে হলে প্রশাসনকে জানাতে হবে। কোনভাবেই আইন হাতে তুলে নেওয়া যাবে না।

তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়তে হলে গুজবের মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সামাজিক বন্ধন ও সম্প্রীতি জোরদার করতে হবে।

পার্লামেন্ট জার্নালিস্টদের তিন দিনের প্রচারাভিযান জাতীয় সংসদ ভবন থেকে শুরু হয়ে সিলেট সিটিতে গিয়ে শেষ হবে। পথে ঢাকা সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, ব্রাক্ষ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট সিটি এলাকায় গুজব বিরোধী প্রচারণা চালানো হবে। রাইজিংবিডি/ঢাকা/৩১ জুলাই২০১৯/আসাদ/নাসিম