বিনোদন

প্রিয়াঙ্কা নাকি আনুশকা?

বিনোদন ডেস্ক: অমিতাভ বচ্চন ও হেমা মালিনী অভিনীত বলিউডের কালজয়ী সিনেমা সত্তে পে সত্তা। সিনেমাটির রিমেক তৈরি হচ্ছে। এটি পরিচালনা করবেন ফারহা খান ও প্রযোজনায় থাকছেন রোহিত শেঠি।

সিনেমাটিতে কারা অভিনয় করবেন এ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো পাওয়া যায়নি। তবে শোনা যাচ্ছে, এতে অমিতাভের চরিত্রে অভিনয় করবেন হৃতিক রোশান। অন্যদিকে হেমা মালিনীর চরিত্রটি কে রূপায়ন করবে তা নিয়ে বেশ ভাবতে হচ্ছে নির্মাতাদের।

এর আগে নায়িকা চরিত্রের জন্য দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফের নাম শোনা যায়। কিন্তু নতুন করে গুঞ্জন— সিনেমাটির নায়িকা চরিত্রের দৌড়ে এগিয়ে আছেন প্রিয়াঙ্কা চোপড়া ও আনুশকা শর্মা।

একটি সূত্র ভারতীয় এক সংবাদমাধ্যমে বলেন, ‘এটি একটি বড় পরিসরের সিনেমা, তাই অনেকেই এতে অভিনয় করতে চাইবেন এবং এ নিয়ে অনেক আলোচনা হবে এটাই স্বাভাবিক। বক্স অফিসেও তাদের ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে। এখনো অনেক কাস্টিং বাকি রয়েছে। সিনেমাটিতে আটটি জুটি রয়েছে। এর মধ্যে প্রধান নায়কের দ্বৈত চরিত্র, তাই এতে আটটি নায়িকা ও সাতজন নায়ক থাকবেন। প্রধান জুটি ঠিক হলেই অন্যান্য জুটিগুলো খুব দ্রুত চূড়ান্ত হয়ে যাবে।’

১৯৮২ সালে মুক্তি পায় সত্তে পে সত্তা সিনেমাটি। এটি পরিচালনা করেন রাজ এন সিপ্পি। রাইজিংবিডি/ঢাকা/২৭ আগস্ট ২০১৯/মারুফ