নিজস্ব প্রতিবেদক, যশোর : জেলায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রেবেকা খাতুন (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাতে ডা. ওবায়দুল কাদির উজ্জ্বল তাকে মৃত্যু ঘোষণা করেন। তিনি মণিরামপুর উপজেলার রাজবাড়িয়া গ্রামের সেকেন্দারের স্ত্রী।
মৃতার মেয়ের জামাই গাজী জানান, রেবেকা খাতুন কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। সোমবার সকালে তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর ডাক্তারী পরীক্ষায় তিনি ডেঙ্গুতে আক্রান্ত বলে তাকে ডেঙ্গু ওয়ার্ডে পাঠিয়ে দেওয়া হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ লিটু জানান, রেবেকার রক্তে প্লাটিলেটের সংখ্যা কমে গিয়েছিল। মঙ্গলবার দুপুরেই তাকে আমরা ঢাকায় রেফার করেছিলাম। কিন্তু তার স্বজনরা অর্থের অভাবে ঢাকায় নিতে না পারায় যশোর সদরে তার মৃত্যু হয়।
রাইজিংবিডি/যশোর/২৮ আগস্ট ২০১৯/বি এম ফারুক/বুলাকী