সুনামগঞ্জ সবাদদাতা : জেলা পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জে।
বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ এমরাহ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
এছাড়া এতে আরোও বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক নূরে আলম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন সরকার, জাউয়াবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুরাদ হোসেন, দোলারবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সায়েস্তা মিয়া প্রমুখ।
এসময় জেলার বিভিন্ন উপজেলার জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। রাইজিংবিডি/সুনামগঞ্জ/২৮ আগস্ট ২০১৯/আল আমিন/বুলাকী