বিনোদন

বিজ্ঞাপনচিত্রে জেনিফার

বিনোদন প্রতিবেদক: উপস্থাপক, মডেল-অভিনেত্রী জেনিফার ফেরদৌস। এরই মধ্যে শোবিজ অঙ্গনে বেশ পরিচিতি পেয়েছেন। এবার নতুন একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হলেন তিনি। এতে তার বিপরীতে কাজ করেছেন শহিদুল আলম সাচ্চুসহ একাধিক শিল্পী। এটি পরিচালনা করেছেন মডেল-অভিনেতা অন্তু করিম।

গত ঈদুল আজহায় বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয় ছায়াছন্দ। এ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জেনিফার। ছায়াছবির গান নিয়ে নির্মিত এই অনুষ্ঠানের বিশেষ দুটি পর্ব প্রচার হয় ঈদের দিন ও ঈদের পরের দিন।

এটিএন বাংলায় সংবাদপাঠিকা হিসেবে মিডিয়াতে পা রাখেন জেনিফার ফেরদৌস। এরপর নাম লেখান অভিনয় এবং মডেলিংয়ে। ক্রিকেটার সাব্বির রহমানের সঙ্গে জুটিবদ্ধ হয়ে গ্লোবের বুস্টার বিস্কুটের বিজ্ঞাপনে কাজ করেছেন জেনিফার। ডায়মন্ড ওয়ার্ল্ডসহ বিভিন্ন ফ্যাশন হাউজের স্টিল ও বিলবোর্ডের মডেল হিসেবেও কাজ করেছেন তিনি। কলকাতায় অনুষ্ঠিত বিএফটিসিসি অ্যাওয়ার্ড এবং রিমঝিম অ্যাওয়ার্ড অনুষ্ঠানটিও উপস্থাপনা করেন এই অভিনেত্রী।

বেশকিছু টিভি নাটকে অভিনয় করেছেন জেনিফার ফেরদৌস। তার অভিনীত উল্লেখযোগ্য নাটক হলো— ‘অন্তর্মিল’, ‘রূপালী ইলিশ’ প্রমুখ। এছাড়া খুব শিগগির নিজস্ব প্রোডাকশন হাউজ জে এফ প্রোডাকশন থেকে শিশুতোষ স্বল্পদৈঘ্য চলচ্চিত্র নির্মাণ করবেন। তাছাড়া বেশ কয়েকটি নাটকের কাজও তার হাতে রয়েছে। এছাড়া চলচ্চিত্র প্রিভিউ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন জেনিফার। রাইজিংবিডি/ঢাকা/২৮ আগস্ট ২০১৯/রাহাত/শান্ত