আইন ও অপরাধ

হাইকোর্টে জামিনের আবেদন করলেন দুদকের এনামুল

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের বরখাস্তকৃত পরিচালক খন্দকার এনামুল বাছির জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন।

রোববার দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন।

এর আগে ২৩ জুলাই খন্দকার এনামুল বাছিরের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

গত ২২ জুলাই রাতে রাজধানীর দারুস সালামের লালকুঠি এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে এনামুল বাছিরকে গ্রেপ্তার করে দুদক। ২১ জুলাই ঘুষ কেলেঙ্কারি মামলায় পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে গ্রেপ্তারর দেখানো হয়।

প্রসঙ্গত, ৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের ঘটনায় এনামুল বাছির ও ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে ১৬ জুলাই মামলা করা হয়। ঘুষ লেনদেন নিয়ে তাদের কথোপকথনের অডিও রেকর্ডের সত্যতা পাওয়ার পর তাদের বিরুদ্ধে এ মামলা করা হয়।

নিম্ন আদালতে জামিন চেয়ে ব্যর্থ হয়ে হাইকোর্টে জামিন আবেদন করলেন এনামুল বাছির।

 

রাইজিংবিডি/ঢাকা/১ সেপ্টেম্বর ২০১৯/মেহেদী/রফিক