সারা বাংলা

সড়ক দুর্ঘটনায় চবির অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট এলাকায় সড়ক দুর্ঘটনায় সদ্য অবসরপ্রাপ্ত এক শিক্ষকের মৃত্যু হয়েছে।  

রোববার রাত সাড়ে ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত অবসরপ্রাপ্ত শিক্ষক হলেন-ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ শাহ।  

ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক বকুল চন্দ্র চাকমা রাইজিংবিডিকে জানান, ইতিহাস বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক মোহাম্মদ শাহ গত ২২ তারিখ সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হলে তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার কোন উন্নতি না হওয়ায় সকালে ঢাকায় নিয়ে যাওয়া হয় তাকে। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  

চট্টগ্রাম/ইন্তেশার অসিম জারিফ/নাসিম/বুলাকী