মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) সাহিত্য সংসদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বিশ্বিবিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের সেমিনার কক্ষে তাদের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু হয়।
কার্যক্রমের উদ্বোধন করেন সংসদের উপদেষ্টা ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জহিরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন সংসদের উপদেষ্টা ও ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক সুব্রত ব্যানার্জী, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ জসীম উদ্দিন এবং জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক মো. সামছুল আলম শিবলী।
এছাড়াও ছিলেন সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক রাজিব দেবনাথ ও সাংগঠনিক সম্পাদক লব হোসাইন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাহিত্য সংসদের সভাপতি মোবারক হোসেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আবৃত্তি, পুঁথিপাঠ, চিঠিপাঠ, রম্য-নাটিকা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাভাবিপ্রবি/শুভ দে/হাকিম মাহি