অ্যাপলের আধুনিক স্মার্টফোন ‘আইফোন ১১’ সিরিজ দেশের বাজারে নিয়ে এসেছে গ্রামীণফোন। সর্বোচ্চ মানের নতুন এই আইফোনগুলোতে ব্যবহৃত হয়েছে এ১৩ বায়োনিক চিপ এবং ৪ জিবি র্যাম।
আইফোন ১১, আইফোন ১১ প্রো ও আইফোন ১১ প্রো ম্যাক্স এখন থেকে দেশজুড়ে গ্রামীণফোন সেন্টার ও এন্টারপ্রাইজ চ্যানেলে পাওয়া যাবে। ৬৪ জিবি, ১২৮ জিবি ও ২৫৬ জিবি রমে আইফোন ১১; ৬৪ জিবি, ২৫৬ জিবি ও ৫১২ জিবি রমে আইফোন ১১ প্রো এবং আইফোন ১১ প্রো ম্যাক্স কিনতে পারবেন আগ্রহীরা ক্রেতারা। ৮৭,৯৯৯ টাকা থেকে ১৬৯,৯৯৯ টাকায় পাওয়া যাবে অ্যাপলের নতুন স্মার্টফোনগুলো।
গত ২৫ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত প্রি-বুকিং করা ক্রেতাদের হাতে নতুন আইফোন হস্তাস্তর করেছে গ্রামীণফোন। আজ রাজধানীর গুলশানে জিপি লাউঞ্জে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী মাইকেল ফোলি ও প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান রহমান খান প্রি-বুকিং করা ক্রেতাদের কাছে ফোনগুলো হস্তান্তর করেন।
ডিভাইস হস্তান্তর অনুষ্ঠানে গ্রামীণফোনের সিইও মাইকেল ফোলি বলেন, ‘উদ্ভাবনী ফিচারের জন্যই মূলত আইফোন বিশ্বজুড়ে সমাদৃত, আর নতুন যুগের স্মার্টফোনের সব বৈশিষ্ট্যই রয়েছে নতুন আইফোন ১১ সিরিজে। গ্রামীণফোন ৪জির অভিজ্ঞতা আইফোনের উদ্ভাবনী ফিচারগুলোর মাধ্যমে উপযুক্তভাবে নিতে পারবে ব্যবহারকারীরা।’
সংগীতশিল্পী তাহসান রহমান খান বলেন, ‘বাংলাদেশে উদ্ভাবনী সেবা প্রদানে গ্রামীণফোন সবসময় এক ধাপ এগিয়ে থাকে। এরই সূত্র ধরে নতুন আইফোন ১১ নিয়ে আসার বিষয়টি সত্যিই প্রশংসনীয়।’
আগামী ২৯ ডিসেম্বরের মধ্যে আইফোন ১১ সিরিজের স্মার্টফোন কিনলে বান্ডেল অফার সুবিধার ঘোষণা দিয়েছে গ্রামীণফোন। বান্ডেল অফারের মধ্যে রয়েছে ফ্রি ২২ জিবি ডাটা (১১ জিবি ৪জি+১১ জিবি বায়োস্কোপ স্ট্রিমিং) এবং মাত্র ১৫০ টাকায় ১১ জিবি (২ জিবি ওপেন+৯ জিবি ৪জি) ক্রয়ের সুযোগ যা তিন মাসে মোট ৬ বার উপভোগ করা যাবে।
পাশাপাশি, গ্রামীণফোন সেলস চ্যানেল থেকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, দ্য সিটি ব্যাংক (অ্যামেক্স), ইস্টার্ন ব্যাংক লি., ডিবিবিএল, ব্র্যাক ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও ট্রাস্ট ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা সর্বোচ্চ ৩৬ মাসের ইএমআই বা কিস্তিতে আইফোন ১১ সিরিজের স্মার্টফোনগুলো কেনার সুবিধা পাবেন। এছাড়া প্রথম ৭৫ জন দ্য সিটি ব্যাংক (অ্যামেক্স) কার্ডধারীরা ৩,০০০ টাকা ক্যাশব্যাকের সুযোগ গ্রহণ করতে পারবেন।
এছাড়াও শেয়ার ট্রিপে ২৫% ডিসকাউন্ট, ফোর পয়েন্টসে কাপল ডিনার, অরিজিনাল অ্যাপল ব্যাক কভার, ডায়মন্ড ওয়ার্ল্ড ও ওয়াচেস ওয়ার্ল্ডে ৩০% ডিসকাউন্ট এবং লাইভওয়্যারে বিশেষ এক্সচেঞ্জ অফার প্রোগ্রাম উপভোগ করার সুবিধা মিলবে। আইফোন ১১ সিরিজের স্মার্টফোনের যেকোনো একটি ক্রয় করে গ্রামীণফোন গ্রাহকরা জিপি স্টার প্রোগ্রামের সর্বোচ্চ ট্যাগ প্ল্যাটিনাম প্লাসে উন্নীত হতে পারবেন বলে অনুষ্ঠানে জানানো হয়। ঢাকা/ফিরোজ