অভিনেতা চাংকি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে। চলতি বছর স্টুডেন্ট অব দি ইয়ার-টু সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছেন।
ইতোমধ্যে দুইটি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। এরমধ্যে সদ্য মুক্তি পাওয়াপতি পত্নী অউর ওহ সিনেমাটি বক্স অফিসে ভালো ব্যবসা করছে। এছাড়া নানা কারণে প্রায়ই আলোচনায় রয়েছেন তিনি।
গত বছর বলিউডে পা রেখেছেন শ্রীদেবী কন্যা জানভি কাপুর ও সাইফ আলী খানের মেয়ে সারা আলী খান। তাদের সঙ্গে একই স্কুলে পড়ালেখা করেছেন অনন্যা। তারা বেশ ভালো বন্ধু। তবে একসঙ্গে বলিউডে কাজ করছেন এবং তিন জনই তারকা সন্তান, তাই ইতোমধ্যে তাদের তুলনা শুরু হয়েছে।
জানভি কাপুর ও সারা আলী খানের সঙ্গে প্রতিযোগিতা প্রসঙ্গে প্রশ্ন করা হলে অনন্যা বলেন, আমি, সারা ও জানভি পুরোনো বন্ধু এবং ইন্ডাস্ট্রিতে একসঙ্গে কাজ করছি। যখন আমাদের দেখা হয় সবকিছুই স্বাভাবিক থাকে।
পতি পত্নী অউর ওহ পরিচালনা করেছেন মুদাসসির আজিজ। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আরো অভিনয় করেছেন কার্তিক আরিয়ান ও ভূমি পেডনেকার। এই সিনেমা এখন পর্যন্ত ৭০ কোটি রুপির উপরে আয় করেছে। ঢাকা/মারুফ