বিনোদন

ঠোঁট ফাটালেন রণবীর (ভিডিও)

বলিউডের দর্শকপ্রিয় অভিনেতা রণবীর কাপুর। অভিনয় গুণে দর্শক হৃদয় জয় করেছেন তিনি। রণবীর অভিনেতা হলেও ফুটবল খেলতে খুব ভালোবাসেন। এবার ফুটবল খেলতে গিয়ে ঠোঁট ফাটালেন এই অভিনেতা। পিংকভিলা এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, গতকাল রোববার ইশান কাট্টার, সাইফ আলী খানের পুত্র ইব্রাহিম আলী খানসহ অনেকের সঙ্গে একটি ফুটবল ম্যাচে অংশ নেন রণবীর। কয়েকটি গোল করার পর হঠাৎ এক খেলোয়াড়ের হাত এসে রণবীরের ঠোঁটে লাগে। এতে তার নিচের ঠোঁট ফেটে গিয়ে রক্ত ঝরতে থাকে। তারপর মাঠ ছেড়ে যাওয়ার সময় মেয়ে ভক্তরা সেলফি তোলার অনুরোধ করেন। মজার ব্যাপার হলো, আহত হলেও ভক্তদের সঙ্গে হাসি মুখেই পোজ দেন এই অভিনেতা।

এদিকে রণবীরের আহত হওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, এক খেলোয়াড়ের কাছ থেকে বল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন রণবীর কাপুর। এক পর্যায়ে ওই খেলোয়াড়ের হাত এসে রণবীরের মুখে লাগে। সঙ্গে সঙ্গে রণবীর তার হাত দিয়ে ঠোঁট চেপে ধরেন।

কয়েকদিন আগে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার শুটিং শেষ করে মনালি থেকে ফিরেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। এতে জুটি বেঁধে অভিনয় করছেন এই প্রেমিক যুগল। এটি পরিচালনা করছেন আয়ান মুখার্জি। প্রযোজনা করছেন করন জোহর।

এতে আরো অভিনয় করছেন—অমিতাভ বচ্চন, নাগার্জুনা, মৌনি রায় প্রমুখ। ট্রিলোজি এই সিরিজের প্রথম সিনেমা চলতি বছর মুক্তির কথা থাকলেও তা পিছিয়ে যায়। আগামী বছরের মাঝামাঝিতে এটি মুক্তির কথা রয়েছে।

দেখুন:

View this post on Instagram

A post shared by Viral Bhayani (@viralbhayani) on Dec 22, 2019 at 9:50am PST

ঢাকা/শান্ত