বিনোদন

ভাইয়ের সঙ্গে নওয়াজের দ্বন্দ্ব!

জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী ও তার ভাই শামাস সিদ্দিকীর মধ্যে দ্বন্দ্ব চলছে বলে শোনা যাচ্ছে।

শামাস পরিচালিত দ্বিতীয় সিনেমা চালতা পূর্জা। স্পটবয় ডটকম জানিয়েছে, সিনেমাটি নিয়ে অনেকদিন ধরেই নওয়াজের সঙ্গে তার ভাইয়ের ঝামেলা চলছিল। এই সিনেমার কয়েকটি বিষয় নিয়ে তাদের মতপার্থক্য তৈরি হয়েছে। এখন তারা পেশাগত দিক থেকে কোনো সম্পর্ক রাখতে চাইছেন না।

এদিকে বলিউডে পা রাখার পর থেকেই নওয়াজের ম্যানেজারের দায়িত্ব পালন করছিলেন শামাস। এখন সেই দায়িত্ব থেকেও সরে গেছেন তিনি। বলিউডের অন্য নির্মাতাদের মেসেজ পাঠিয়ে বিষয়টি অবগত করেছেন শামাস। এই মেসেজে লেখা রয়েছে, ‘সবার অবগতির জানানো হচ্ছে, আমি নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিজনেস ম্যানেজার পোস্ট থেকে পদত্যাগ করছি।’

যদিও এ বিষয়ে নওয়াজ ও শামাস সিদ্দিকীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।

 

ঢাকা/মারুফ