বিনোদন

সানার সঙ্গে সাবেক প্রেমিকের ফোনালাপ ফাঁস

বলিউড অভিনেত্রী সানা খান। কয়েকদিন আগে কোরিওগ্রাফার মেলভিন লুইসের সঙ্গে তার ব্রেকআপ হয়।

এছাড়া ব্রেকআপের পর থেকে সাবেক প্রেমিকের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন এই অভিনেত্রী। এবার ইনস্টাগ্রামে সানার সঙ্গে ফোনালাপের অডিও প্রকাশ করেছেন মেলভিন। তাদের কথোপকথন নিচে দেয়া হলো:

সানা: তোমাকে হেয় করার প্রয়োজন ছিল। মূল উদ্দেশ্য, জনসম্মুখে সহানুভূতি পাওয়া।

মেলভিন: আমি নিশ্চিত, এটিই তোমার উদ্দেশ্য।

সানা: হ্যাঁ, অবশ্যই, এটাই আমার উদ্দেশ্য।

মেলভিন: কারণ তুমি ভাবছো, এখন কি হবে? আমি কীভাবে সবার সামনে যাব এবং আমার ইমেজ ঠিক করব? কেন মেলভিনকে ছাড়লাম?’ 

সানা: হ্যাঁ, হ্যাঁ।

মেলভিন: সবার সামনে মেলভিনকে দোষারোপ করি, বলব, সে আমার সঙ্গে সে প্রতারণা করেছে। এটিই কি তোমার পরিকল্পনা ছিল?

সানা: হ্যাঁ, হ্যাঁ, এটাই আমার পরিকল্পনা ছিল।

এর আগে ওয়াজা তুম হো সিনেমাখ্যাত অভিনেত্রী সানা জানান, মেলভিনের সঙ্গে তার বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু এই কোরিওগ্রাফার তার সঙ্গে প্রতারণা করেছেন। এজন্যই ব্রেকআপ করেছেন তিনি। এছাড়া অন্য নারীর সঙ্গে মেলভিনের সম্পর্ক রয়েছে বলেও দাবি করেন এই অভিনেত্রী। পাশাপাশি ব্রেকআপের পর থেকেই তিনি বিষণ্ণতায় ভুগছেন বলে জানান। ঢাকা/মারুফ