সমুদ্র সৈকতের বালিতে একটি ওয়াকিটকি পুঁতে রাখা। পুঁতে রাখা ওয়াকিটকি তুলে আনার জন্য এক প্রান্ত থেকে দৌড়ে যান বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। অন্যপ্রান্ত থেকে আসেন আরেকজন। তারপর ক্যাটরিনার সঙ্গে চলতে থাকে তার প্রতিযোগিতা। এসময় পাশে দাঁড়িয়ে ক্যাটরিনাকে নির্দেশনা দিতে দেখা যায় অক্ষয় কুমারকে। এক পর্যায়ে ওয়াকিটকি তুলে নিয়ে দৌড় দেন এই অভিনেত্রী।
ক্যাটরিনা কাইফ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে এমন দৃশ্য দেখা যায়। কিন্তু অভিনয়শিল্পী সমুদ্র সৈকতে কী করছেন?
ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, অক্ষয়-ক্যাটরিনার পরবর্তী সিনেমা ‘সূর্যবংশী’। এ সিনেমার শুটিং শেষে সমুদ্র সৈকতে সহকর্মীদের সঙ্গে খেলায় মেতে উঠেন তারা। ক্যাটরিনা যখন খেলায় ব্যস্ত, তখন দাঁড়িয়ে অধিনায়কের ভূমিকা পালন করেন অক্ষয়।
‘সূর্যবংশী’ সিনেমায় এটিএস অফিসার বীর সূর্যবংশী চরিত্রে দেখা যাবে অক্ষয়কে। ‘সিং ইজ কিং’, ‘নমস্তে লন্ডন’, ‘ওয়েলকাম’, ‘তিস মার খান’ সিনেমার পর এতে আবারো ক্যাটরিনার সঙ্গে জুটি বাঁধছেন এই অভিনেতা। আগামী ২৭ মার্চ সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
দেখুন:
View this post on InstagramA post shared by Katrina Kaif (@katrinakaif) on Mar 5, 2020 at 10:42pm PST
ঢাকা/শান্ত