আন্তর্জাতিক

করোনা আতঙ্কে ইতালিতে উৎপাদন বন্ধ করলো ফেরারি

করোনা আতঙ্কে ইতালিতে ফর্মুলা-১ এবং রোড কার কারখানার উৎপাদন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফেরারি।  ঘোষণা অনুযায়ী আগামী দুই সপ্তাহ কারখানাগুলো তাদের উৎপাদন বন্ধ রাখবে।

‘কর্মীদের ভালো বিবেচনায়’ নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফেরারি।

কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা লুইস ক্যামিলার বলেন, তাদের প্রতি আমাদের সম্মানের অংশ হিসেবে, তাদের মানসিক শান্তি এবং তাদের পরিবারের সদস্যদের বিষয়ে চিন্তা করে আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি।

অন্য এফ-১ টিমের সদস্যরা তাদের কাজ অব্যাহত রেখেছেন।  এছাড়া মার্সিডিজ টিমের সদস্যরা ১৪ দিনের স্বেচ্ছায় আইসোলেশনে যাওয়ার প্রক্রিয়ায় রয়েছেন।

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ইতালিতে নতুন করে আরো ১৭৫ জনের মৃত্যু হয়েছে।  এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪৪১ জনে।  শনিবার (১৪ মার্চ) পর্যন্ত দেশটিতে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন ২১ হাজার ১৫৭ জন।  এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত ১ হাজার ৯৬৬ জন রোগী চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ঢাকা/জেডআর