আন্তর্জাতিক

ইরাকের নতুন প্রধানমন্ত্রী আদনান আল-জারফি

ইরাকের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন আদনাল-আল জারফি।

মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানী বাগদাদ থেকে প্রেসিডেন্ট বারহাম সালিহ তাকে নিয়োগ দেন। তিনি মন্ত্রিসভা গঠন করতে ৩০ দিন সময় পাবেন। এ জন্য আগে তাকে ইরাকি পার্লামেন্ট থেকে ভোটের মাধ্যমে অনুমোদন নিতে হবে।

৫৪ বছর বয়সী জারফি নাজাফের সাবেক গভর্নর। তিনি সাবেক প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদির নসর পার্লামেন্টারি গ্রুপের নেতা।

তিনি গত ডিসেম্বরে পদত্যাগ করা এবং অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আদেল আবদেল মাহদির স্থলাভিষিক্ত হবেন। এর মাধ্যমে দেশটির রাজনৈতিক সংকট দূর হবে বলে আশা সংশ্লিষ্টদের।

সূত্র : আলজাজিরা ঢাকা/জেনিস