আন্তর্জাতিক

‘অদৃশ্য শত্রু করোনাভাইরাসকে হারিয়ে দেবো ’

যুক্তরাষ্ট্র অদৃশ্য শত্রু করোনাভাইরাসকে হারিয়ে দেবে বলে জানিয়েছে।

বুধবার (১৮ মার্চ) সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এসময় ট্রাম্প নিজেকে যুদ্ধের সময়ের প্রেসিডেন্ট বলেও দাবি করেন।

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘এটি একটি যুদ্ধ। এটি একটি অদৃশ্য শত্রু। তবে আমরা এই অদৃশ্য শত্রুকে হারাবো।’

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুই সদস্য ইতিমধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে। এই ভাইরাসে যুক্তরাষ্ট্রে মারা গেছেন ১৫০ জন। বিশ্বের প্রায় ২ লাখ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৮ হাজারের বেশি মানুষ।

সূত্র : বিবিসি

 

ঢাকা/জেনিস