দুই দফায় পাঁচ দিনের রিমান্ড শেষে আবারও আদালতে তোলা হচ্ছে জেকেজির চেয়ারম্যান ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিয়াক সার্জন ডা. সাবরিনা আরিফকে।
সোমবার (২০ জুলাই) দুপুরে তাকে আদালতে তোলা হবে।
ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপপুলিশ কমিশনার নাদিয়া ফারজানা জানান, রিমান্ড শেষে আসামিকে আদালতে তোলার প্রস্তুতি চলছে। তবে নতুন করে রিমান্ড চাওয়া হবে কি না তা তদন্ত সংশ্লিষ্টরা বলতে পারবেন।
গত ১৩ জুলাই প্রথম দফায় তিন দিন ও ১৭ জুলাই দ্বিতীয় দফায় দু’দিন মোট পাঁচ দিনের রিমান্ডে ছিলেন ডাক্তার সাবরিনা। রিমান্ডে তিনি জেকেজির করোনা টেস্টের প্রতারণার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেন।
করোনার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে গত ১২ জুলাই দুপুরে ডা. সাবরিনাকে তেজগাঁও বিভাগীয় উপ-পুলিশ (ডিসি) কার্যালয়ে আনা হয়। সেখানে জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার দেখানো হয়।
গত ২২ জুন বেসরকারি জেকেজি হেলথ কেয়ারে অভিযান চালায় র্যাব। এতে ওই প্রতিষ্ঠান ও তার কর্ণধারদের প্রতারণার সব তথ্য বেরিয়ে আসে।
** আদালতে নেওয়া হচ্ছে ডা. সাবরিনাকে, চাওয়া হবে রিমান্ড
** জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা গ্রেপ্তার
ঢাকা/মাকসুদ/ইভা