আইন ও অপরাধ

আদালতে তোলা হলো শারমিনকে

নকল মাস্ক সরবরাহের দায়ে গ্রেপ্তার অপরাজিতা ইন্টারন্যাশনালের মালিক শারমিন জাহানকে আদালতে হাজির করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে তাকে আদালতে হাজির করা হয়।  মামলার তদন্ত কর্মকর্তা রমনা জোনাল টিমের পুলিশ পরিদর্শক শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস শারমিন জাহানের তিন দিনের আবেদন করেন। ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

নকল মাস্ক সরবরাহের দায়ে শারমিন জাহানের বিরুদ্ধে ২৩ জুলাই মামলা করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ।

মামলায় অভিযোগ করা হয়, বিএসএমএমইউ হাসপাতালে মাস্ক সরবরাহের অনুমতি পায় শারমিন জাহানের প্রতিষ্ঠান অপরাজিতা ইন্টারন্যাশনাল। কিন্তু প্রতিষ্ঠানটি নকল মাস্ক সরবরাহ করে। এই মাস্ক ব্যবহার করে চিকিৎসক ও রোগী ক্ষতির সম্মুখীন হয়েছেন। একই সঙ্গে নকল মাস্ক সরবরাহ করে প্রতিষ্ঠানটি বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) রাতে শাহবাগের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন।

**রিমান্ড চেয়ে শারমিনকে আদালতে তোলা হচ্ছে

 ঢাকা/মামুন/ইভা