নেটদুনিয়ায় নাটক-মিউজিক ভিডিওর ভিউ দেখে সহজেই অনুমান করা যায় দর্শকপ্রিয়তা। এই ভিউয়ের দৌড়ে এগিয়ে রয়েছেন অপূর্ব-মেহজাবিনের ‘চাপাবাজ’ নাটকটি।
গত ৫ আগস্ট নাটকটি ইউটিউবে মুক্তি পায়। গতকাল (২৯ আগস্ট) পর্যন্ত নাটকটির ভিউ ৫০ লাখ অতিক্রম করেছে। গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়া নাটকগুলোর মধ্যে এটি সর্বোচ্চ। নাটকটি পরিচালনা করেছেন রাজীব আহমেদ। চিত্রনাট্য রচনা করেছেন রুবেল হাসান।
নাটকটির শুটিং চলাকালে জিয়াউল ফারুক অপূর্ব বলেছিলেন, ‘এমন কাজ বা চরিত্রে সচরাচর অভিনয় করি না। এবার করার কারণটা হলো আমাদের চারপাশ গুমোট হয়ে আছে। আমরা হাসতে ভুলে যাচ্ছি। এই মহামারি কবে শেষ হবে তাও জানি না। আমরা নিজেরাও প্রচণ্ড আতঙ্ক নিয়ে শুটিং করছি। সবমিলিয়ে আমি মনে করি এটা অসম্ভব মজার একটি নাটক হলো।’