ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রবীণ রাজনীতিবিদ প্রণব মুখার্জির স্মরণে ডিজিটাল শোকবই খুলেছে ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস।
বুধবার (২ সেপ্টেম্বর) দূতাবাসের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
দূতাবাস জানায়, ভারতের ১৩তম রাষ্ট্রপতি প্রণব মুখার্জি স্মরণে ঢাকার ভারতীয় হাইকমিশন একটি ডিজিটাল শোকবই খুলেছে। আগ্রহীদের শ্রদ্ধা নিবেদন করতে অনুরোধ করা হয়েছে। নিচের লিঙ্কে ভিজিট করে শ্রদ্ধা নিবেদন করা যাবে (https://www.hcidhaka.gov.in/condolence_reg)।
প্রসঙ্গত, গত সোমবার (৩১ আগস্ট) ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।