জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) বঙ্গবন্ধু-নীলদলের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি পদে ড. উজ্জ্বল কুমার প্রধান এবং সাধারণ সম্পাদক পদে ড. সেলিম আল মামুন নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ মার্চ) কমিটি সূত্রে এ তথ্য জানা যায়।
এর আগে গতকাল বুধবার জয়ীদের নাম ঘোষণা করেন সহকারী নির্বাচন কমিশনার কাজী ইকরামুল হক।
কমিটিতে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি ড. সৈয়দ মামুন রেজা, যুগ্ম সম্পাদক জান্নাতুল ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক কে. এম মাহমুদুল হক, কোষাধ্যক্ষ সবুজ চন্দ্র ভৌমিক, দপ্তর সম্পাদক শোয়াইব মাহমুদ, তথ্য, প্রচার ও গবেষণা সম্পাদক এস. বিপুলেন্দু বসাক, সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক সিরাজাম মুনিরা।
এছাড়াও কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন ফারজানা খানম, নিতাই কুমার সাহা, এ কে এম মাসুদুল মান্নান, আলভী রিয়াসাত মালিক, ড. কামাল উদ্দীন ও ইন্দ্রানী মন্ডল।