চার ম্যাচের সবগুলো জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই আইপিএলে এখন পর্যন্ত সবচেয়ে সফল দল তারা। তাদের বিপক্ষে মাঠে নামছে তিনবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে তারা।
চার ম্যাচ শেষে এই আসরের শীর্ষ দুই দল বেঙ্গালুরু ও চেন্নাই। তাই শক্তিমত্তার এই লড়াই বেশ জমে উঠবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এই ম্যাচে মহেন্দ্র সিং ধোনি একাদশের বাইরে রেখেছেন মঈন আলী ও লুঙ্গি এনগিডিকে, এনেছেন ডোয়াইন ব্রাভো ও ইমরান তাহির।
আর বিরাট কোহলির দলেও পরিবর্তন আছে। কেন রিচার্ডসন বাদ পড়েছেন, ফিনিশার হিসেবে ঢুকেছেন ড্যানি ক্রিস্টিয়ান। শাহবাজ আহমেদের বদলে এসেছেন নবদীপ সাইনি।
চেন্নাই: ফাফ দু প্লেসি, রুতুরাজ গায়কোয়াড়, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), স্যাম কারান, ডোয়াইন ব্রাভো, শার্দুল ঠাকুর, ইমরান তাহির, দীপক চাহার।
বেঙ্গালুরু: বিরাট কোহলি (অধিনায়ক), দেবদূত পাডিক্কাল, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি ভিলিয়ার্স (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, ড্যান ক্রিস্টিয়ান, কাইল জেমিসন, হার্শাল প্যাটেল, নবদীপ সাইনি, যুজবেন্দ্র চাহাল, মোহাম্মদ সিরাজ।