ক্যাম্পাস

৩০ এপ্রিল স্বাধীন চলচ্চিত্র নির্মাণ বিষয়ক মাস্টারক্লাস  

অষ্টম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব ‘ডিআইএমএফএফ-২০২২’-এর উদ্যোগে আগামী ৩০ এপ্রিল (শুক্রবার) বিকাল ৩টায় মাস্টারক্লাস হতে যাচ্ছে। 

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগ সূত্রে বিষয়টি জানানো হয়েছে। 

‘স্বাধীন চলচ্চিত্র নির্মাণ শিল্প: সংকট নিরূপণ’ শীর্ষক মাস্টারক্লাস পরিচালনা করবেন লেখক-পরিচালক ও চিত্রগ্রাহক কামার আহমেদ সাইমন।

এই মাস্টারক্লাস সবার জন্য বিনামূল্যে উন্মুক্ত থাকছে। স্বাধীন নির্মাতা ও চলচ্চিত্র উৎসাহীরা অনলাইন নিবন্ধনের মাধ্যমে যোগদান করতে পারবেন। ক্লাসটি হবে গুগল মিট প্ল্যাটফর্মে।

নিচের রেজিস্ট্রেশন ফরমটি পূরণ করে মাস্টারক্লাসে যোগদান করা যাবে- https://forms.gle/beDUf9wRCDBHyKLu7

উল্লেখ্য, ৮ম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের জন্য চলচ্চিত্র জমা নেওয়া শুরু হয়েছে। আগ্রহীরা আগামী ২৩ সেপ্টেম্বর, ২০২১ এর মধ্যে জমা দিতে পারবেন। নির্বাচিত চলচ্চিত্রগুলো উৎসবের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে প্রদর্শন করা হবে। 

ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব নবীন চলচ্চিত্র নির্মাতা ও উদীয়মান তরুণদের সৃজনশীলতা প্রকাশের জন্য একটি প্রতিশ্রুতিবদ্ধ প্ল্যাটফর্ম।

ডিআইএমএফএফ-২০২২-এর চলচ্চিত্র জমা নেওয়ার কার্যক্রম চলছে। নির্মাতারা চলচ্চিত্র জমা দিতে পারবেন ২৩ সেপ্টেম্বরের মধ্যে (filmfreeway.com/DIMFF)। আরও তথ্য উৎসবের ওয়েবসাইট থেকে জানা যাবে- www.dimff.net