অর্থনীতি

শেয়ার বিক্রি করবেন এনসিসি ব্যাংকের উদ্যোক্তা 

শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ক্রেডিট অ‌্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংকের এক উদ্যোক্তা এম এ কাশেম । ঘোষণা অনুযায়ী তিনি পৌনে চার লাখ শেয়ার বিক্রি করবেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, এনসিসি ব্যাংকের উদ্যোক্তা এম এ কাশেম কোম্পানিটির ৫৩ লাখ ৭৫ হাজার শেয়ার ধারণ করছেন। তার মোট ধারণকৃত শেয়ার থেকে ৩ লাখ ৭৫ হাজার শেয়ার বিক্রি করবেন বলে ঘোষণা দিয়েছেন।

আলোচ্য শেয়ার আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দর অনুযায়ী বিক্রি করবেন তিনি। 

এনসিসি ব্যাংকের শেয়ার বুধবার সর্বশেষ ১৫.৮০ টাকা বেচাকেনা হয়েছে।