রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে
কিশোরের নাম বাদশা শেখ (১৫)। সে চর দৌলতদিয়া আইন উদ্দিন শেখের পাড়ার নুরু শেখের ছেলে।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে দৌলতদিয়ার কর্নেশনা এলাকায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে বাদশা বজ্রপাতের কবলে পড়ে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর এ তথ্য নিশ্চিত করেছেন। এ ব্যাপারে অপঘাতে মৃত্যুর একটি মামলা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।