ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গালিব-উজ-জামান। তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০০৭-০৮ শিক্ষাবর্ষের সিএসটিই বিভাগের শিক্ষার্থী।
প্রাথমিকভাবে ৬টি কেমোথেরাপি দেওয়ার বিষয়ে জানিয়েছেন চিকিৎসকরা। এজন্য প্রায় ২৫ লাখ টাকা প্রয়োজন।
ঢাকার হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে তার চিকিৎসা চলছে। তিনি বর্তমানে ঢাকা মেডিক্যালের হেমাটোলোজি বিভাগের প্রফেসর ডা. অখিল রঞ্জন বিশ্বাসের অধীনে চিকিৎসাধীন আছেন।
অসুস্থ গালিবের চিকিৎসায় আর্থিক সহযোগিতা ও দোয়া কামনা করেন তার পরিবারের সদস্য, সহপাঠী, স্বজনরা।
এ বছরের আগস্ট মাসে তার ক্যান্সার ধরা পড়ে। খুব দ্রুত তার শরীরে ছড়িয়ে পড়ছে। গত ২৩ সেপ্টেম্বরে তার প্রথম কেমোথেরাপি দেওয়া হয়েছে।
জানা যায়, গালিব গত দীর্ঘ ১ বছর যাবৎ অসুস্থ ছিলেন। অসুস্থ থাকায় খাওয়া-দাওয়া করতে পারতো না। প্রাথমিকভাবে গ্যাস্ট্রিক এবং তারপর আলসার ধরা পড়ে। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষার পরে অগ্ন্যাশয়ে টিউমারের উপস্থিতি পাওয়া যায়। এ বছরের আগস্ট মাসে তার একটি অপারেশন করানো হয়। এ সময় ডাক্তাররা টিউমারের বিস্তার অনেক বেশি দেখেন এবং টিউমার অপসারণ আর না করে বায়োপ্সি করায়। বায়োপ্সির রিপোর্টের মাধ্যমে নিশ্চিত হয় যে তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত।
গালিব ২০১২ সালে নোবিপ্রবির সিএসটিই বিভাগ থেকে অনার্স সম্পন্ন করেন। পরবর্তী সময়ে তিনি থাকরাল ইনফরমেশন সিস্টেম লিমিটেডে চাকরি করতেন। পরিবারের বড় সন্তান গালিব পরিবারের হাল ধরেছিলেন। বাবা অবসরপ্রাপ্ত চাকরিজীবী, মা গৃহিণী এবং ছোট বোন চট্টগ্রাম মেডিক্যাল থেকে পড়াশোনা করছে। তার গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগে। হাসপাতালে গালিবের পাশে তার বাবা, মা এবং বোন আছেন। অসুস্থ গালিবের চিকিৎসায় সহযোগিতায় সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন তার পরিবারের সদস্য, সহপাঠীরা। কেননা এত টাকা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়।
গালিবের চিকিৎসায় ফান্ডিংয়ের উদ্যোগ নিয়েছে নোবিপ্রবির সিএসটিই অ্যালামনাই অ্যাসোসিয়েশন।সদস্যদের বিকাশ, নগদ ও রকেট নম্বরে সহায়তা পাঠানো যাবে।
১. আবুল কালাম আজাদ, সিএসটিই ১ম ব্যাচ (ফ্যাকাল্টি মেম্বার) বিকাশ- 01722034899
২. মারুফ হাসান বুলবুল, সিএসটিই ২য় ব্যাচ (বিকাশ ও নগদ) 01818387511
৩. মো. মাঈনুদ্দীন,সিএসটিই ১ম ব্যাচ (বিকাশ ও নগদ) 01714634759
৪. মাশপি রাহমান, সিএসটিই ৫ম ব্যাচ বিকাশ- 01670633325
৫. সালাউদ্দিন পাঠান, সিএসটিই ৬ষ্ঠ ব্যাচ (ফ্যাকাল্টি মেম্বার) বিকাশ ও নগদ- 01857839590
৬. মোহাম্মাদ রাফিদ শাহরিয়ার, (সিএসটিই ৬ষ্ঠ ব্যাচ) বিকাশ ও নগদ- 01740048308, রকেট- 017400483086
৭. রুবাইয়াত হোসাইন, সিএসটিই ৩য় ব্যাচ বিকাশ- 01719989739
৮. মো. ইলিয়াস খান,সিএসটিই ৩য় ব্যাচ নগদ- 01878044639
৯. মো. কামরুল হাসান সেতু, সিএসটিই ৭ম ব্যাচ (বিকাশ ও নগদ) 01815721463, রকেট- 018157214638
এছাড়াও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেও সহযোগিতা পাঠানো যাবে।
অ্যাকাউন্ট নাম-সিএসটিই অ্যালামনাই অ্যাসোসিয়েশন। ব্যাংক একাউন্ট নং ২৫০১১০০০০৫৫১৫, মাইজদী কোর্ট ব্রাঞ্চ, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড