সারা বাংলা

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ভারতের মহাত্মা গান্ধীর ১৫২তম জন্মদিন উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে স্থলবন্দরের অভ্যন্তরীণ সকল কার্যক্রম স্বাভাবিক আছে।

শনিবার (২ অক্টোবর) সকালে বিষয়টি জানিয়েছেন হিলি পানামা পোর্ট লিংকের গণসংযোগ কর্মকর্তা সোহারব হোসেন প্রতাব মল্লিক।

তিনি রাইজিংবিডিকে জানান, ভারতের গান্ধীজীর ১৫২তম জন্মদিন উপলক্ষে সেদেশে সরকারি ছুটি। সেই কারণে ভারত কোনো প্রকার পণ্যবাহী গাড়ি রপ্তানি করবে না এবং আমদানিও করবে না। তবে ভারত থেকে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

তিনি আরও জানান, একদিন বন্ধের পর আগামীকাল রোববার সকাল থেকে যথারীতি নিয়মে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে।