জাতীয়

সড়ক দুর্ঘটনায় নিহত ১

রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভারের ওপর যাত্রীবাহী বাসের ধাক্কায় মুমতাহিনা (২০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।  শনিবার (৩০ অক্টোবর) রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক এস আই মাহমুদা বলেন, যাত্রাবাড়ী ফ্লাইওভারের উপর যাত্রীবাহী বাসের ধাক্কায় এক পথচারী আহত অবস্থায় পড়ে ছিলেন । খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এস আই মাহমুদা আরও বলেন, মুমতাহিনা হেঁটে যাওয়ার সময় পেছন থেকে একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। কোন গাড়ি ধাক্কা দিয়েছে তা এখনো শনাক্ত করা যায়নি। তবে সিসিটিভি ফুটেজ দেখে আমরা বাসটিকে শনাক্ত করার চেষ্টা করছি। ময়না তদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে মরদেহটি রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।  

তিনি আরও বলেন, ভিকটিম মুন্সিগঞ্জ সদরের মধ‍্য মহাকালী গ্রামের ইকবাল হোসেন ভূঁইয়ার মেয়ে।