অর্থনীতি

লংকা বাংলা ফাইন্যান্সের আয় বেড়েছে ৯০ শতাংশ

শেয়ারবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি লংকা বাংলা ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিক ও নয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানির অগের বছরের তুলনায় শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৯০ শতাংশ বেড়েছে।

রোববার (৩১ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।

লংকা বাংলা ফাইন্যান্সের নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৬৭ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিলো ০.৮৮ টাকা। সেই হিসাবে ইপিএস ০.৭৯ টাকা বা ৯০ শতাংশ বেড়েছে।

এদিকে, কোম্পানির তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০২১) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৯৬ টাকা।  আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ০.৭৪ টাকা।  সেই হিসাবে ইপিএস ০.২২ টাকা বা ২৯.৭৩ শতাংশ বেড়েছে।

২০২১ সালের ৩০ সেপ্টেম্বর ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯.২০ টাকায়।