অর্থনীতি

গ্রিনডেল্টা ইন্স্যুরেন্সের আয় বেড়েছে ৫৯ শতাংশ

শেয়ারবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি গ্রিনডেল্টা ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিক ও নয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির আগের বছরের তুলনায় শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৫৯ শতাংশ বেড়েছে।

রোববার (৩১ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।

গ্রিনডেল্টা ইন্স্যুরেন্সের নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫.৬৩ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিলো ৩.৫৩ টাকা। সেহিসাবে মুনাফা ২.১০ টাকা বা ৫৯ শতাংশ বেড়েছে।

এদিকে, কোম্পানিটির তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০২১) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৭৬ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ০.১০ টাকা। সেই হিসাবে ইপিএস ১.৬৬ টাকা বা ১৬৬০ শতাংশ বেড়েছে। ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৮.৭৩ টাকায়।