২০২২ সালের জানুয়ারিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফর করবে জিম্বাবুয়ে। মঙ্গলবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এক ঘোষণায় এই তথ্য জানায়।
ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খালি মাঠে হবে সবগুলো ম্যাচ। ১৬, ১৮ ও ২১ জানুয়ারি হবে তিন ওয়ানডে।
আগামী বছর প্রথম দিন থেকে সব ফরম্যাটের কনসালট্যান্ট কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মাহেলা জয়াবর্ধনে। আর তার প্রথম অ্যাসাইনমেন্ট হচ্ছে জিম্বাবুয়ে সিরিজ।
জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজের পর পাঁচ টি-টোয়েন্টি খেলতে ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া যাবে শ্রীলঙ্কা। তারপর ভারতের বিপক্ষে দুটি টেস্ট ও তিন টি-টোয়েন্টির সিরিজ।