বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন বলেছেন, ‘গত ২৪ নভেম্বর আমাদের বরগুনা, বরিশাল, ঝালকাঠীসহ দক্ষিণাঞ্চলের সবার অপূরণীয় ক্ষতি হয়েছে। আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা জ্ঞাপন করছি।’
তিনি বলেন, ‘আশা করবো, ভবিষ্যতে যেন আর একটি প্রাণও অনাকাঙ্ক্ষিতভাবে ঝরে না যায়। এভাবে আগুনে পুড়ে মৃত্য আর চাই না। ঢাকা থেকে বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে হতাহতসহ ক্ষতিগ্রস্ত সবার পাশে থাকার চেষ্টা করবো।’
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের বরগুনা জেলা ছাত্রকল্যাণ সমিতির আয়োজনে ‘নীরবতা পালন কর্মসূচি’তে ববি উপাচার্য এসব কথা বলেন।
এছাড়াও, সংগঠনটি একই দিন আসর নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে।