শেয়ারবাজারে তালিকাভুক্ত ফু-ওয়াং ফুড লিমিটেড চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে জুলাই থেকে সেপ্টেম্বর, ২১ পর্যন্ত ৩ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাব বছরের জুলাই থেকে সেপ্টেম্বর, ২১ পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৬ টাকা। আগের বছর একই সময়ে মুনাফা হয়েছিল ০.০৭ টাকা। আলোচ্য সময়ে কোম্পানির মুনাফা ০.০১ টাকা বা ১৪ শতাংশ কমেছে।
২০২১ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১.৬৬ টাকা।