শিক্ষা

এসএসসির ফল পুনঃনিরীক্ষার আবেদন শুরু শুক্রবার 

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীরা প্রতিবারের মতো এবারও ফল পুনঃনিরীক্ষার আবেদনের সুযোগ পাবেন।

শুক্রবার (৩১ ডিসেম্বর) থেকে এসএসসির ফল পুনঃনিরীক্ষার আবেদন শুরু হবে। ৬ জানুয়ারি পর্যন্ত এসএমএসের মাধ্যমে আবেদন করা যাবে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) এ তথ্য জানান আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ।

তিনি বলেন, ‘আগামীকাল থেকে এসএসসির ফল পুনঃনিরীক্ষার আবেদন শুরু হবে। চলবে ৬ জানুয়ারি পর্যন্ত। আবেদনের বিস্তারিত ওয়েবসাইটে প্রকাশ করা হবে।’

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় গড়ে ৯৩.৫৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে মোট ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন। সব বোর্ড মিলিয়ে এসএসসিতে পরীক্ষার্থী ছিলো ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন।