মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিএনপির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বেলা ১২টায় মানিকগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন এবং পরে শহীদ রফিক সড়কে প্রতিবাদ মিছিল করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল বাতেন, যুগ্ম সাধারণ সম্পাদক সত্যোনকান্ত পন্ডিত ভজন, আব্দুস সালাম বাদল, সাংগঠনিক সম্পাদক নূরতাজ আলম বাহার, গোলাম আবেদীন কায়সার ও রফিক উদ্দিন ভুইয়া হাবু, বিএনপি নেতা গোলাম কিবরিয়া সাঈদ, যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন আহাম্মেদ কবীর, সদস্য সচিব তুহিনুর রহমান, জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিন্নাহ খান, জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম সজিব, সাধারণ সম্পাদক নুরশাদ উল ইসলাম জ্যাকিসহ জেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।
মানববন্ধনে দলীয় নেতাকর্মীরা বলেন, গত তিন বছর আগে মধ্যরাতে ভোট ডাকাতি করে ক্ষমতায় আসা আওয়ামী লীগকে এই মুহূর্তে পদত্যাগ করে পুনরায় নির্বাচন দিতে হবে। এছাড়া মিথ্যা মামলায় দীর্ঘ বছর কারাবরণকারী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত দিতে হবে।