দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৩ থেকে ২৭ জানুয়ারি) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে তমিজউদ্দিন টেক্সটাইলের শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে।
বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসই’র সাপ্তাহিক দাম কমার শীর্ষ তালিকায় উঠে এসেছে। ডিএসই’র সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষে তমিজউদ্দিন টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৮৭.৯০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৬২.৭০ টাকায়। ফলে সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ২৫.২০ টাকা বা ১৩.৪১ শতাংশ কমেছে। এর মাধ্যমে তমিজউদ্দিন টেক্সটাইল ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক দাম কমার তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- কাট্টালি টেক্সটাইলের ১৩.২৭ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ১১.৬৬ শতাংশ, প্রিমিয়ার সিমেন্টের ১০.৯৪ শতাংশ, গ্লোবাল হেভি কেমিক্যালের ১০.৬৭ শতাংশ, গোল্ডেন সনের ১০.৩৬ শতাংশ, একমি পেস্টিসাইডসের ৯.৬৩ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ৯.৪৫ শতাংশ, জুট স্পিনার্সের ৮.৬৫ শতাংশ এবং জিবিবি পাওয়ারের শেয়ার দর ৮.১১ শতাংশ কমেছে।