সারা বাংলা

দিনাজপুরে শৈত্যপ্রবাহ অব্যাহত

দিনাজপুরে চলমান শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। আগামি ২/১ দিনের মধ্যে রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে সামান্য কিছুটা বৃদ্ধি পেতে পারে। এতে কিছু কিছু স্থান থেকে শৈত্যপ্রবাহটি প্রশমিত হতে পারে।

শনিবার (২৯ জানুয়ারি) সকাল ৯টায় দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮.৩ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়া ও পঞ্চগড়ে ৭ ডিগ্রি সেলসিয়াস। 

দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জাল হোসেন।জানান, আজ সকাল ৯ টায় দিনাজপুরে বাতাসের আদ্রতা ছিলো ৯১ শতাংশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪-৫ কিলোমিটার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি উত্তর বা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার গতিতে ধাবিত হতে পারে। 

এছাড়া রংপুরে ৯.২, সৈয়দপুরে ৮.০, রাজারহাটে ৭.৫, ডিমলায় ৮.৯, নওগাঁয় ৮.০, চুয়াডাঙ্গায় ৯.০, রাজশাহীতে ৮.৯, শ্রীমঙ্গলে ৭.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।