সারা বাংলা

ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

মেহেরপুর মুজিবনগর উপজেলায় অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিলসহ ফরজ আলী নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। 

রোববার (৩০ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার জয়পুর-তারানগর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। 

আটককৃত ফরজ আলী মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের জয়পুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল জানান, তারানগর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এক ব্যক্তি মাদক নিয়ে অবস্থান করছে বলে খবর আসে। এরই পরিপ্রেক্ষিতে পুলিশের একটি দল বিদ্যালয়ের পাশ্ববর্তী রাস্তা থেকে ফরজ আলীকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৪০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।  তিনি আরো জানান, আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা করার প্রস্তুতি চলছে।