শেয়ারবাজারে তথ্য ও প্রযুক্তি খাতে তালিকাভুক্ত কোম্পানি ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের চলতি হিসাব বছরের অর্ধবার্ষিক (জুলাই-ডিসেম্বর, ২০২১) এবং দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর, ২০২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী অর্ধবার্ষিকে কোম্পানির আগের হিসাব বছরের তুলনায় শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১২০০ শতাংশ বেড়েছে।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানির চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.২৬ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ০.০২ টাকা। সে হিসেবে কোম্পানির ইপিএস ০.২৪ টাকা বা ১২০০ শতাংশ বেড়েছে।
এদিকে, কোম্পানির চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১৪ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানি ইপিএস ছিল ০.০১ টাকা। সে হিসেবে কোম্পানির মুনাফা ০.১৩ টাকা বা ১৩০০ শতাংশ বেড়েছে।
২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২.৭৩ টাকায়।