সিরাজগঞ্জের তাড়াশে রাস্তা পাড় হওয়ার সময় না জানা গাড়ির চাপায় মাহবুবুর রহমান (২০) নামে ট্রাকের এক হেলপার নিহত হয়েছেন।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকালে তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের মান্নাননগর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহবুবুর রহমানের বাড়ি রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বিলমাড়িয়া গ্রামে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, সকালে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মান্নাননগর বাজারে রাজশাহীগামী একটি ট্রাক বিকল হয়ে যায়। ট্রাকটি সড়কের পাশে রেখে রাস্তা পার হচ্ছিলেন হেলপার মাহবুবুর রহমান। এ সময় নাম না জানা একটি গাড়ি মাহাবুবুর রহমানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি আরো জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।